নাটোরে মোটরসাইকেল শো-ডাউন ও সমাবেশ করেছে জেলা জামায়াত
নাটোর প্রতিনিধি-আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতা প্রতিরোধে নাটোরে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে জেলা জামায়াত।
বৃহস্পতিবার সকালে শহর জামায়াতের আয়োজনে শহরের বড় হরিশপুর এলাকা থেকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি মোটরসাইকেল মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন জামায়াতের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামীলীগের নেতা কর্মীরা নাশকতার চেস্টা করলে তা প্রতিহত করা হবে।
এদিকে, জেলায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৫নেতাকর্মকে আটক করেছে পুলিশ।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































